ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সুইডেনকে উড়িয়ে বড় জয় নেদারল্যান্ডসের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

আক্রমণাত্মক ফুটবলের দারুণ প্রদর্শনীতে সুইডেনকে ৫-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা ডাচরা প্রথমার্ধেই দুই গোলের লিড নেয়, পরে দ্বিতীয়ার্ধে আরও তিনবার জাল খুঁজে বড় জয় নিশ্চিত করে।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে নেদারল্যান্ডস। ম্যাচের মাত্র ৫ মিনিটে তিজ্জানি রেইনডার্সের পাস থেকে বল পেয়ে বাম প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলেন কোডি গাকপো। তার নিচু ক্রস থেকে ব্রায়ান ব্রবি গোল করে দলকে এগিয়ে দেন।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ১৭তম মিনিটে আবারও জালের দেখা পায় নেদারল্যান্ডস। ডেনজেল ডামফ্রিসের পাস থেকে ব্রবি নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন। এতে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।

আরও পড়ুন  আলিসের দুর্দান্ত খেলা, চিটাগং পেল নতুন আশার আলো

বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে নেদারল্যান্ডস। ৪৭তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে পা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন গাকপো। এরপর ৫৪তম মিনিটে ক্রিসেন্সিও সামারভিলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

চার গোল পিছিয়ে পড়ার পরও লড়াইয়ের চেষ্টা চালায় সুইডেন। ৫৯তম মিনিটে আলেকজান্ডার ইসাকের পাস থেকে অ্যান্থনি এলাঙ্গা গোল করে ব্যবধান কমান। তবে সেটিই ম্যাচে সুইডেনের একমাত্র সান্ত্বনার গোল হয়ে থাকে।

ম্যাচের শেষ দিকে আবারও আঘাত হানে নেদারল্যান্ডস। ৮৯তম মিনিটে ক্রিসেন্সিও সামারভিল গোল করে দলের পঞ্চম গোলটি করেন। এরপর আর কোনো গোল না হলে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে তিউনিসিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল সুইডেন। তবে দ্বিতীয় ম্যাচে ডাচদের আক্রমণ সামাল দিতে ব্যর্থ হয়ে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয় সুইডিশদের।

নিউজটি শেয়ার করুন

সুইডেনকে উড়িয়ে বড় জয় নেদারল্যান্ডসের

আপডেট সময় ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

আক্রমণাত্মক ফুটবলের দারুণ প্রদর্শনীতে সুইডেনকে ৫-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা ডাচরা প্রথমার্ধেই দুই গোলের লিড নেয়, পরে দ্বিতীয়ার্ধে আরও তিনবার জাল খুঁজে বড় জয় নিশ্চিত করে।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে নেদারল্যান্ডস। ম্যাচের মাত্র ৫ মিনিটে তিজ্জানি রেইনডার্সের পাস থেকে বল পেয়ে বাম প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলেন কোডি গাকপো। তার নিচু ক্রস থেকে ব্রায়ান ব্রবি গোল করে দলকে এগিয়ে দেন।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ১৭তম মিনিটে আবারও জালের দেখা পায় নেদারল্যান্ডস। ডেনজেল ডামফ্রিসের পাস থেকে ব্রবি নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন। এতে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।

আরও পড়ুন  মার্কিন নাগরিকত্ব অর্জন করলেন জয়