ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিসহ পুরো আর্জেন্টিনা দলের পাসপোর্ট তথ্য ফাঁস, তদন্তের দাবি উঠছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেলেও নিরাপত্তাজনিত এক ঘটনায় অস্বস্তিতে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করা দলটির পুরো স্কোয়াডের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য ফাঁস হয়। প্রকাশিত তালিকায় অধিনায়ক লিওনেল মেসিসহ স্কোয়াডের অন্যান্য ফুটবলারের নামও ছিল।

আরও পড়ুন  ত্রিদেশীয় সিরিজের আয়োজনে পাকিস্তান, আলোচনায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচকে ঘিরে বিতরণ করা খেলোয়াড় তালিকায় পাসপোর্ট নম্বরও যুক্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাধারণত এ ধরনের সংবেদনশীল তথ্য গণমাধ্যম বা সাধারণ মানুষের কাছে প্রকাশের আগে গোপন বা ঝাপসা করে দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে সেটি করা হয়নি বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত আয়োজক কিংবা ক্ষতিগ্রস্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিশ্বকাপের আগে নিজেদের শেষ দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। হন্ডুরাসের পর আইসল্যান্ডকেও হারিয়েছে তারা। বুধবার, ১০ জুন আলাবামায় অনুষ্ঠিত ম্যাচে ৮৮ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে আইসল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা।

ম্যাচটিতে চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। মাঠে নামার দুই মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি।

এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে থিয়েগো আলমাদার গোলে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।

বৃহস্পতিবার, ১১ জুন দিবাগত রাতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। তবে শিরোপাধারী আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে বুধবার, ১৭ জুন। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া।

নিউজটি শেয়ার করুন

মেসিসহ পুরো আর্জেন্টিনা দলের পাসপোর্ট তথ্য ফাঁস, তদন্তের দাবি উঠছে

আপডেট সময় ১০:৪০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেলেও নিরাপত্তাজনিত এক ঘটনায় অস্বস্তিতে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করা দলটির পুরো স্কোয়াডের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য ফাঁস হয়। প্রকাশিত তালিকায় অধিনায়ক লিওনেল মেসিসহ স্কোয়াডের অন্যান্য ফুটবলারের নামও ছিল।

আরও পড়ুন  বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে বুলবুলের অবস্থানে ক্ষুব্ধ আইসিসি বোর্ড