ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 81

ছবি সংগৃহীত

বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ২২ মে সকাল ১০টার দিকে পুলিশ লাইন্স এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  হাটধুমায় আলুর পাঁপড় উৎপাদনে ব্যস্ত শতাধিক পরিবার, গ্রামে নতুন স্বাবলম্বিতা

নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বেতার শাখায় দায়িত্ব পালনকালে কোনো একসময় ঘটনাটি ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

ঘটনার পর মির্জা সায়েম মাহমুদ-সহ জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র মো. আতোয়ার রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ঘটনাটি আত্মহত্যা কি না এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

আপডেট সময় ০৩:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ২২ মে সকাল ১০টার দিকে পুলিশ লাইন্স এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  বৃষ্টিতে ভাসছে বোরো ধান, হতাশায় বগুড়ার কৃষকরা