ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দেশে পৌঁছাল কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 102

ছবি সংগৃহীত

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দেশের জনপ্রিয় কনিষ্ঠ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ রোববার (১৭ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে সম্পূর্ণ বিনা খরচে তাঁর মরদেহ রাজধানী ঢাকায় আনা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আজ আজ রোববার বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর বাবা কায়সার হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৮ মে) সকালে কারিনার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাঁর নানার বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে লিভার সংক্রান্ত গুরুতর জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। দেশের মাটিতে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে এবং রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন  আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ

পরবর্তীতে চেন্নাইয়ের অদূরে ভেলোরের বিখ্যাত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর নিবিড় চিকিৎসা চলছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে গত শুক্রবার (১৫ মে) গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ২৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই অকাল মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

দেশে পৌঁছাল কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ

আপডেট সময় ০৮:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দেশের জনপ্রিয় কনিষ্ঠ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ রোববার (১৭ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে সম্পূর্ণ বিনা খরচে তাঁর মরদেহ রাজধানী ঢাকায় আনা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আজ আজ রোববার বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর বাবা কায়সার হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৮ মে) সকালে কারিনার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাঁর নানার বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে লিভার সংক্রান্ত গুরুতর জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। দেশের মাটিতে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে এবং রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন  কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর: গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত