ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ওমানে প্রাইভেটকারের ভেতর চার বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 175

ছবি সংগৃহীত

ওমানে একটি প্রাইভেটকারের ভেতর থেকে বাংলাদেশি প্রবাসী চার ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ অথবা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ওমান পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চার প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন— রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। মর্মান্তিক এই ঘটনায় তাদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের আজ বুধবার রাতেই দেশে ফেরার কথা ছিল। তাদের মধ্যে একজনের দেশে ফিরে বিয়ে করার কথা পাকাপাকি হয়েছিল। সেই বিয়ের কেনাকাটা করার উদ্দেশ্যেই চার ভাই গত মঙ্গলবার রাতে একসঙ্গে বাইরে বের হয়েছিলেন।

আরও পড়ুন  ঘরের ওপর গাছ পড়ে মায়ের মৃত্যু, পাশেই ঘুমিয়েছিল ৮ মাসের শিশু

বুধবার সকাল ৮টার দিকে ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে চারজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় গাড়ির ভেতর এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের দেশে থাকা একমাত্র ভাই এনাম শোকার্ত কণ্ঠে জানান, সিরাজ ও শহিদ বুধবার রাতের ফ্লাইটে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। বিয়ের কেনাকাটা করতে গিয়ে তারা এভাবে না ফেরার দেশে চলে যাবেন, তা পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, প্রবাসে চার ভাইয়ের মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পুলিশের একটি টিম নিহতদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ওমানে প্রাইভেটকারের ভেতর চার বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০২:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ওমানে একটি প্রাইভেটকারের ভেতর থেকে বাংলাদেশি প্রবাসী চার ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ অথবা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ওমান পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চার প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন— রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। মর্মান্তিক এই ঘটনায় তাদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের আজ বুধবার রাতেই দেশে ফেরার কথা ছিল। তাদের মধ্যে একজনের দেশে ফিরে বিয়ে করার কথা পাকাপাকি হয়েছিল। সেই বিয়ের কেনাকাটা করার উদ্দেশ্যেই চার ভাই গত মঙ্গলবার রাতে একসঙ্গে বাইরে বের হয়েছিলেন।

আরও পড়ুন  ‘ভাত চুরির’ অপবাদে নির্যাতন, আয়মানের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪