ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 95

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপের উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ৫০ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং অবশিষ্ট ৫০ জন পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল পর্যায়ে সংগঠনের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের প্রার্থী তালিকায় দেখা গেছে, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক এবং উখিয়া উপজেলায় মোহাম্মদ হুসাইনকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া চাঁদপুর সদর উপজেলায় রশিদ ও মতলব উত্তর উপজেলায় ইদ্রিস এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন।

আরও পড়ুন  খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এবং হোমনা পৌরসভার মেয়র পদে রাজু সরকারকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ের ব্যাপারে তারা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

আপডেট সময় ০৫:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপের উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ৫০ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং অবশিষ্ট ৫০ জন পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল পর্যায়ে সংগঠনের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের প্রার্থী তালিকায় দেখা গেছে, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক এবং উখিয়া উপজেলায় মোহাম্মদ হুসাইনকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া চাঁদপুর সদর উপজেলায় রশিদ ও মতলব উত্তর উপজেলায় ইদ্রিস এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২