ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

মুশফিকের ২৯তম ফিফটি; রানের পাহাড়ে বাংলাদেশ!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 102

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়ে ফিফটি তুলে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার (৯ মে) সকালে ১১৪ বলে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন মুশফিক। হাফ-সেঞ্চুরিতে পৌঁছাতে কিছুটা সময় নিলেও ধৈর্য হারাননি তিনি। এটি টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের ২৯তম অর্ধশতক। এই ফরম্যাটে তাঁর ১৩টি সেঞ্চুরি রয়েছে। পাকিস্তানের বিপক্ষে এটি তাঁর তৃতীয় ফিফটি, পাশাপাশি একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে।

অন্যদিকে, উইকেটের অপর প্রান্তে রানের গতি সচল রেখেছেন লিটন দাস। লিটনকে সাজঘরে ফেরাতে মরিয়া পাকিস্তান দল ইতোমধ্যে তাদের দ্বিতীয় রিভিউটিও হারিয়েছে। হাসান আলির একটি ডেলিভারি লিটনের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লাগলেও তা বুঝতে না পেরে এলবিডব্লিউ-এর আবেদন করে পাকিস্তান। আম্পায়ার সাড়া না দিলে তারা রিভিউ নেয়, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ফলে সফরকারী পাকিস্তানের হাতে এখন আর মাত্র একটি রিভিউ অবশিষ্ট রয়েছে।

আরও পড়ুন  ভোর থেকে শুরু রান্না, প্রতিদিন ৬ হাজার মানুষের ইফতার আয়োজন

মুশফিক ও লিটনের এই জমাট জুটিতে বাংলাদেশ বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে, যা ম্যাচে স্বাগতিকদের অবস্থানকে আরও শক্তিশালী করছে।

নিউজটি শেয়ার করুন

মুশফিকের ২৯তম ফিফটি; রানের পাহাড়ে বাংলাদেশ!

আপডেট সময় ১১:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়ে ফিফটি তুলে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার (৯ মে) সকালে ১১৪ বলে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন মুশফিক। হাফ-সেঞ্চুরিতে পৌঁছাতে কিছুটা সময় নিলেও ধৈর্য হারাননি তিনি। এটি টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের ২৯তম অর্ধশতক। এই ফরম্যাটে তাঁর ১৩টি সেঞ্চুরি রয়েছে। পাকিস্তানের বিপক্ষে এটি তাঁর তৃতীয় ফিফটি, পাশাপাশি একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে।

অন্যদিকে, উইকেটের অপর প্রান্তে রানের গতি সচল রেখেছেন লিটন দাস। লিটনকে সাজঘরে ফেরাতে মরিয়া পাকিস্তান দল ইতোমধ্যে তাদের দ্বিতীয় রিভিউটিও হারিয়েছে। হাসান আলির একটি ডেলিভারি লিটনের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লাগলেও তা বুঝতে না পেরে এলবিডব্লিউ-এর আবেদন করে পাকিস্তান। আম্পায়ার সাড়া না দিলে তারা রিভিউ নেয়, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ফলে সফরকারী পাকিস্তানের হাতে এখন আর মাত্র একটি রিভিউ অবশিষ্ট রয়েছে।

আরও পড়ুন  গরু লুট করছিল ডাকাত দল, বাধা দেওয়ায় মালিককে গুলি করে হত্যা