ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আটকের ঘণ্টা কয়েক পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি, অতিরিক্ত তথ্য চেয়েছে দুবাই পুলিশ প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

কোটি টাকা খরচে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 109

ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর ও সারা দেশের পুলিশের শার্টের রং অপরিবর্তিত থাকলেও সবার প্যান্ট খাকি রঙের করার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।

আরও পড়ুন  সরকারের সিদ্ধান্তে একসঙ্গে পাঁচ অতিরিক্ত আইজিপি অবসরে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান ইউনিফর্ম নিয়ে সন্তুষ্টি নেই। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে ঐতিহ্যবাহী রঙের অংশ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” নতুন সিদ্ধান্ত অনুযায়ী:

মহানগর পুলিশ: আগের মতো হালকা জলপাই (লাইট অলিভ) রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন।
জেলা পুলিশ ও অন্যান্য ইউনিট:গাঢ় নীল রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন।
মন্ত্রী আরও জানান, এই ইউনিফর্ম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। প্রস্তুতির বিষয় বিবেচনা করে ধাপে ধাপে নতুন পোশাক সরবরাহ করা হবে।

ঐতিহাসিকভাবে ‘খাকি’ রঙ ব্রিটিশ সেনাবাহিনীর পোশাক থেকে এ অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীতে প্রচলিত হয়। ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় পুলিশের ইউনিফর্মে পরিবর্তন এনে খাকির ব্যবহার কমানো হয়। পরবর্তীতে বিভিন্ন সময় পোশাকে পরিবর্তন এলেও প্রায় দুই দশক পর আবারও খাকি রং ফিরছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছিল। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে ইউনিফর্ম পরিবর্তনের এই খরচের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিয়ে জনমনে নানা আলোচনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কোটি টাকা খরচে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক

আপডেট সময় ০৯:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬