ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

লিমন ও বৃষ্টির হত্যর সঠিক বিচারের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 144

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির পরিবারের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেন, দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ গ্রহণকালে উপস্থিত সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে সরকার সব ধরনের কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই মেধাবী শিক্ষার্থীর পরিবার শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবেন। প্রতিমন্ত্রী আরও জানান, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনার আইনি ও দাপ্তরিক প্রক্রিয়াগুলো বর্তমানে চলমান রয়েছে।

আরও পড়ুন  পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ বহনকারী কফিনটি ঢাকা পৌঁছায়। বিমানবন্দরে লিমনের মরদেহ গ্রহণ করতে আসা তার মামা জানান, আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি জামালপুরে তাদের পৈতৃক নিবাসে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষ বিদায় দেওয়া হবে। এ সময় স্বজনদের উপস্থিতিতে বিমানবন্দরে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন অস্বাভাবিক মৃত্যুতে প্রবাসী ও দেশীয় মহলে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে ঘটনার নিয়মিত আপডেট নেওয়া হচ্ছে এবং এই বিষয়ে মার্কিন তদন্ত সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

লিমন ও বৃষ্টির হত্যর সঠিক বিচারের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০১:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬