ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

পাইপলাইন ক্ষতিগ্রস্ত: ঢাকার বড় অংশে গ্যাস নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 113

ছবি সংগৃহীত

ঢাকা ওয়াসার উন্নয়নমূলক কাজ করতে গিয়ে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর একটি বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ রবিবার (৩ মে) এক জরুরি বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসা কাজ করার সময় তিতাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে গ্যাস লিকেজ শুরু হলে জানমালের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত গ্যাস সরবরাহের প্রধান ভালভ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে মেরামত কাজ পরিচালনা করছে তিতাসের কারিগরি দল।

আরও পড়ুন  শিল্পখাতে বিনিয়োগে বড় বাধা গ্যাস সংকট: আব্দুল হাই সরকার

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— গুলশান, বনানী, বারিধারা এবং এর তৎসংলগ্ন আশপাশের এলাকা। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, লিকেজ মেরামত শেষ না হওয়া পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মেরামত কাজ দ্রুত শেষ করে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাইপলাইন ক্ষতিগ্রস্ত: ঢাকার বড় অংশে গ্যাস নেই

আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

ঢাকা ওয়াসার উন্নয়নমূলক কাজ করতে গিয়ে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর একটি বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ রবিবার (৩ মে) এক জরুরি বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসা কাজ করার সময় তিতাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে গ্যাস লিকেজ শুরু হলে জানমালের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত গ্যাস সরবরাহের প্রধান ভালভ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে মেরামত কাজ পরিচালনা করছে তিতাসের কারিগরি দল।

আরও পড়ুন  রমজানে গ্যাস সংকট: গৃহিণীদের চরম ভোগান্তি