ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে

কালবৈশাখীর কবলে পড়ে নিখোঁজ দুই তরুণ জেলে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 104

ছবি সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আজ রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল। এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  ঝড়ের পূর্বাভাস: ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর সতর্ক সংকেত

নিখোঁজ জেলেরা হলেন—মেহেন্দিগঞ্জ উপজেলার চরএকোরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) এবং একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, শনিবার বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে পড়ে যান। এ সময় মামুন ও আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, শিপন ও জুয়েল উত্তাল নদীর পানিতে তলিয়ে যান।

নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ট্রলার নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে, নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, নিখোঁজদের উদ্ধারে নদী তীরবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে এবং নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গেও সমন্বয় করা হয়েছে, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

নিউজটি শেয়ার করুন

কালবৈশাখীর কবলে পড়ে নিখোঁজ দুই তরুণ জেলে

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬