ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কিউবাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 89

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে এবার কিউবাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, দেশটিকে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের তথ্য অনুযায়ী, শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে এক বক্তব্যে এই মন্তব্য করেন ট্রাম্প।

অনুষ্ঠানে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ টানেন। সেখানে তিনি বলেন, মিকা এমন এক স্থান থেকে এসেছেন, যার নাম কিউবা আর সেটি খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের দখলে আসতে পারে। ট্রাম্প আরও বলেন, “কিউবার কিছু সমস্যা রয়েছে। আগে একটি কাজ শেষ করতে হবে, তারপর অন্যটি। আমি সবসময় কাজ শেষ করতে পছন্দ করি।”

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক: নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

পরে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ সম্ভবত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরী কিউবার উপকূলের দিকে যেতে পারে। রসিকতার ভঙ্গিতে ট্রাম্প বলেন, “যদি জাহাজটি উপকূল থেকে মাত্র ১০০ গজ দূরে গিয়ে থামে, তাহলে তারা হয়তো বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।”

নিউজটি শেয়ার করুন

কিউবাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৪:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে এবার কিউবাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, দেশটিকে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের তথ্য অনুযায়ী, শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে এক বক্তব্যে এই মন্তব্য করেন ট্রাম্প।

অনুষ্ঠানে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ টানেন। সেখানে তিনি বলেন, মিকা এমন এক স্থান থেকে এসেছেন, যার নাম কিউবা আর সেটি খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের দখলে আসতে পারে। ট্রাম্প আরও বলেন, “কিউবার কিছু সমস্যা রয়েছে। আগে একটি কাজ শেষ করতে হবে, তারপর অন্যটি। আমি সবসময় কাজ শেষ করতে পছন্দ করি।”

আরও পড়ুন  নাইজেরিয়ায় ট্রাম্পের নির্দেশে ভয়াবহ মার্কিন হামলা