ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ; চট্টগ্রামে কাল প্রথম ম্যাচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 113

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৪৬ দিনের বিরতি কাটিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (২৭ এপ্রিল) বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে স্বাগতিকরা। এই সিরিজটিকে বাংলাদেশের জন্য ক্ষুদ্রতম ফরম্যাটে নতুন করে পথচলার সূচনা হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ৩০টি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সেই সময়ে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের সাফল্য থাকলেও চলতি বছর বিশ্বকাপ না খেলায় প্রস্তুতির সেই ধারাবাহিকতা ব্যাহত হয়েছিল।

আরও পড়ুন  পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছেন অধিনায়ক লিটন দাস। শেষ ম্যাচে অর্ধশতকের দেখা পাওয়া লিটনের পাশাপাশি ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসানও ভালো ফর্মে রয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন হার্ডহিটার পারভেজ হোসেন। তবে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচ এবং দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরা শামীম হোসেনের পারফরম্যান্স নিয়ে কিছুটা উৎকণ্ঠা রয়েছে সমর্থকদের মাঝে।

পেস আক্রমণে শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসানের অভিজ্ঞতা দলের প্রধান শক্তি। এছাড়া নতুন মুখ হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে কৌতূহল রয়েছে। স্পিন বিভাগে স্পেশালিস্ট মাহেদী হাসান ও রিশাদ হোসেনের ওপর বড় দায়িত্ব থাকবে কিউই ব্যাটারদের আটকানোর।

অন্যদিকে নিউজিল্যান্ডের এই সফরকারী দলটি অনেকটাই নতুন চেহারার। আইপিএল ও পিএসএল চলার কারণে নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে তারুণ্যনির্ভর দল পাঠিয়েছে কিউইরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াড থেকে শুধুমাত্র লেগ স্পিনার ইশ সোধিই এই সফরে আছেন। ফলে অভিজ্ঞতার বিচারে সফরকারীদের চেয়ে ঘরের মাঠে বাংলাদেশকেই ফেবারিট ধরা হচ্ছে।

আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের মধ্য দিয়ে দুই দলই ২০২৬ সালের ভবিষ্যৎ পরিকল্পনা ও দল গোছানোর চ্যালেঞ্জে নামছে।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ; চট্টগ্রামে কাল প্রথম ম্যাচ

আপডেট সময় ০৩:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দীর্ঘ ১৪৬ দিনের বিরতি কাটিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (২৭ এপ্রিল) বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে স্বাগতিকরা। এই সিরিজটিকে বাংলাদেশের জন্য ক্ষুদ্রতম ফরম্যাটে নতুন করে পথচলার সূচনা হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ৩০টি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সেই সময়ে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের সাফল্য থাকলেও চলতি বছর বিশ্বকাপ না খেলায় প্রস্তুতির সেই ধারাবাহিকতা ব্যাহত হয়েছিল।

আরও পড়ুন  চট্টগ্রাম লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭