ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 118

ছবি: সংগৃহীত

জামালপুর সদরে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের জঘন্য অপরাধে তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাউভাঙ্গা চরের কালাম মাক্কু (৫০) এবং একই এলাকার মো. রুকু (৫৫)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক মামলার বিবরণীতে জানান, ২০২৩ সালের ১৪ মে শহরের হযরত শাহ্ জামাল (রহ.) মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে আসামিরা। অপহরণের পর তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে আসামিরা পর্যায়ক্রমে ধর্ষণ করে। এই পাশবিক ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় বুলবুল, কালাম ও রুকুকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন  বান্দরবানে দুলাভাই হাতে শালি ধর্ষণ

দীর্ঘ দুই বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠ তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে বুলবুল ও কালাম আদালতে উপস্থিত থাকলেও আসামি রুকু বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও মামলার বাদীপক্ষ। তারা আশা প্রকাশ করেন যে, দ্রুততম সময়ের মধ্যে পলাতক আসামিকে গ্রেফতার করে এই দৃষ্টান্তমূলক রায় কার্যকর করা হবে, যা সমাজে এ ধরণের অপরাধ দমনে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬