ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

তীব্র তাপদাহ তাপপ্রবাহ, আছে বৃষ্টির সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 126

ছবি সংগৃহীত

সারাদেশে বৈশাখের চিরাচরিত রূপ বদলে গিয়ে বিরাজ করছে তীব্র গরম। বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে।

সিলেটে নিয়মিত বৃষ্টি হলেও এবার ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন  জার্মানিতে দ্বিতীয় উষ্ণতম গ্রীষ্ম, অতিরিক্ত গরমে প্রাণ গেল প্রায় ১৬ হাজার মানুষের

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল সোমবার রাজশাহী ও ঢাকাসহ ৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে আজ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

তীব্র তাপদাহ তাপপ্রবাহ, আছে বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১০:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সারাদেশে বৈশাখের চিরাচরিত রূপ বদলে গিয়ে বিরাজ করছে তীব্র গরম। বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে।

সিলেটে নিয়মিত বৃষ্টি হলেও এবার ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন  চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত