ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২ গোয়েন্দা তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু নতুন জাহাজে জ্বালানি এলেও সীমিত বিক্রি অব্যাহত থাকবে ইরানের ইউরেনিয়াম নিতে স্পেশাল ফোর্স অভিযানের চিন্তা যুক্তরাষ্ট্রের প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার শান্ত কিন্তু বৈচিত্র্যময় এক দেশ গভীর রাতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, তদন্তে নরওয়ে পুলিশ মরণোত্তর অদম্য নারী পুরস্কার খালেদা জিয়ার, দাদীর পক্ষে পুরস্কার নিলেন জাইমা রহমান

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 280

ছবি: সংগৃহীত

টানা তিন দিনের তাপপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৪ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তীব্র গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ। শ্রমিক, দিনমজুর ও রিকশাচালকরা কাজ করতে না পেরে অলস সময় কাটাচ্ছেন। সামান্য শান্তির জন্য তারা গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশ খুঁজছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। তবে জীবিকার তাগিদে অনেকেই প্রচণ্ড তাপ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

আরও পড়ুন  জাপানে জনসংখ্যা হ্রাসের নতুন রেকর্ড

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানিয়েছেন, এই তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। শুক্রবার দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৩৩ শতাংশ।

অতিরিক্ত গরমে হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরের প্রকোপ বেড়েছে। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ও বয়স্ক রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তীব্র তাপদাহে হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় ০৫:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

টানা তিন দিনের তাপপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৪ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তীব্র গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ। শ্রমিক, দিনমজুর ও রিকশাচালকরা কাজ করতে না পেরে অলস সময় কাটাচ্ছেন। সামান্য শান্তির জন্য তারা গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশ খুঁজছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। তবে জীবিকার তাগিদে অনেকেই প্রচণ্ড তাপ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

আরও পড়ুন  সালমান খানের ‘সিকান্দার’ : মুক্তির আগেই রেকর্ড ১৬৫ কোটির ব্রেকিং আয়!