ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ১৪৯ বছর পর টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট শিশু ধর্ষণ মামলায় চট্টগ্রামে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ: মাহদী আমিন গ্যাস সংকটের মূল কারণ অনুসন্ধান ও উত্তোলনে ঘাটতি: একান্ত সাক্ষাৎকারে ড. বদরুল ইমাম গালিগালাজ আর গঠনমূলক সমালোচনা এক বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি

তিন বিভাগে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 123

ছবি সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে আজ দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের বার্তায় জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে প্রবল বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন  জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই তিন বিভাগেই ঝড়ের তীব্রতা বেশি হওয়ার ঝুঁকি রয়েছে। আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে পরবর্তী নির্দেশনা জারি করা হবে বলেও অধিদপ্তর সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

তিন বিভাগে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আপডেট সময় ১০:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬