ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ইবতেদায়ি শিক্ষকদের জন্য সুখবর আনলো শিক্ষা মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 417

ছবি সংগৃহীত

ইবতেদায়ি মাদরাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে নিবন্ধনভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর শিক্ষকরা জাতীয়করণের একদফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সকাল থেকেই সেখানে উপস্থিত হয়ে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের মতো একই পাঠ্যক্রমে শিক্ষাদান করেও তারা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত।

আরও পড়ুন  জুনের শেষ সপ্তাহে শুরু হবে এইচএসসি পরীক্ষা, প্রস্তুতি চলছে রুটিন প্রণয়নের

আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের প্রায় ১০ হাজার ইবতেদায়ি মাদরাসার ৫০ হাজার শিক্ষক। প্রাথমিক শিক্ষকদের সমপরিমাণ সুবিধা না পেয়ে তাদের জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।

জাতীয়করণের দাবিতে এবার তারা চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। শিক্ষকরা জানান, আজ বেলা ২টার মধ্যে দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। ২৬ জানুয়ারি তারা প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। সেসময় জলকামান ও লাঠিচার্জের শিকার হন আন্দোলনরত শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

ইবতেদায়ি শিক্ষকদের জন্য সুখবর আনলো শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ইবতেদায়ি মাদরাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে নিবন্ধনভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর শিক্ষকরা জাতীয়করণের একদফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সকাল থেকেই সেখানে উপস্থিত হয়ে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের মতো একই পাঠ্যক্রমে শিক্ষাদান করেও তারা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত।

আরও পড়ুন  ম্যানেজিং কমিটির সভাপতির জন্য স্নাতক পাসের বাধ্যবাধকতা তুলে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়