ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

পদ্মা ব্যারেজ নির্মাণে ৩৪ হাজার কোটি টাকার প্রকল্প, সংসদে পানিসম্পদ মন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 173

ছবি সংগৃহীত

দেশের দক্ষিণাঞ্চলের কৃষি ও পরিবেশের সুরক্ষায় দীর্ঘ প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণ প্রকল্পকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, পানিসম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। বিশাল এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে শুরু হয়ে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  হাওরে ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

একই অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী সরকারের চলমান নদী ও খাল খনন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ২০২৬ সালের জুনের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় মিলে মোট ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন সম্পন্ন করবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আরও ১৫০০ কিলোমিটার খাল সংস্কারের কাজ চলছে।

বর্তমান কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে ৩৫৩ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রার বিপরীতে গত ৩১ মার্চ পর্যন্ত ১২৩ কিলোমিটারের কাজ শেষ হয়েছে, যা দৃশ্যমান অগ্রগতির ৩৫ শতাংশ। এছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে ২৯২ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৩১৬ কিলোমিটার নদ-নদীর ড্রেজিং ও ডুবোচর অপসারণ এবং ৮০০টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

পদ্মা ব্যারেজ নির্মাণে ৩৪ হাজার কোটি টাকার প্রকল্প, সংসদে পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৫:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দেশের দক্ষিণাঞ্চলের কৃষি ও পরিবেশের সুরক্ষায় দীর্ঘ প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণ প্রকল্পকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, পানিসম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। বিশাল এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে শুরু হয়ে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  'পরীক্ষার দিন রুটিন দিব'—গুজব নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী