ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

লঞ্চে ৬ মাসের শিশুকে রেখে উধাও ‘বাবা’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 119

ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চে এক কন্যাশিশুকে ফেলে রেখে উধাও হয়ে গেছেন পরিচয় না জানা এক ব্যক্তি। গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ধুলিয়া লঞ্চঘাটে ওই ব্যক্তি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে লঞ্চে ওঠেন এবং পরে কৌশলে পালিয়ে যান। আজ বৃহস্পতিবার সকালে লঞ্চটি ঢাকা সদরঘাটে পৌঁছালে শিশুটিকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

লঞ্চের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে লঞ্চটি কালাইয়া বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লঞ্চটি ধুলিয়া ঘাটে পৌঁছালে কোলে একটি শিশু নিয়ে এক ব্যক্তি আরোহী হন। তিনি নিজেকে শিশুটির বাবা দাবি করে পাশের যাত্রীদের সাথে গল্প করেন।

আরও পড়ুন  স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

কিছুক্ষণ পর ওই ব্যক্তি সহযাত্রীদের জানান, শিশুটির মা ঘাটে আছেন এবং তিনি এখনই আসছেন। এই অজুহাত দিয়ে তিনি শিশুটিকে সিটে রেখে লঞ্চ থেকে নেমে যান। লঞ্চ ধুলিয়া ঘাট ত্যাগ করার বেশ কিছুক্ষণ পরও কেউ না আসায় এবং শিশুটি কান্না শুরু করলে যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি জানার পরপরই শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখা হয়। রাতে শিশুটির পরিচর্যা ও নিরাপত্তার বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ নিশ্চিত করে। আজ সকালে সদরঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী শিশুটিকে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কালাইয়া বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আল মামুন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে তাঁরা বিষয়টি প্রথম জানতে পারেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটির প্রকৃত পরিচয় এবং তাকে ফেলে যাওয়া ব্যক্তির সন্ধানে ধুলিয়া ঘাট এলাকার সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৮ মাস। তাকে বর্তমানে পুলিশের একটি বিশেষ দল দেখাশোনা করছে। কেউ যদি এই শিশুটির পরিচয় বা তার স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানা বা কোতোয়ালি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

লঞ্চে ৬ মাসের শিশুকে রেখে উধাও ‘বাবা’

আপডেট সময় ১২:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬