ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ইরান ইস্যুতে জেদ্দায় বৈঠক; তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 120

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন সৌদি যুবরাজ। বিশেষ করে এই সংকটে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সক্রিয় ভূমিকার প্রতি সমর্থন জানান তিনি।

আরও পড়ুন  মালয়েশিয়ায় আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি পরিদর্শনে সেনাপ্রধান

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান জোর দিয়ে বলেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই।

এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিশেষ বার্তা নিয়ে বর্তমানে ইরানে অবস্থান করছেন। তেহরান জানিয়েছে, বুধবারের বৈঠকের ফলাফল পর্যালোচনা করার পরই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সির একটি সূত্র জানিয়েছে, লেবাননে সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতি এই শান্তি প্রক্রিয়ায় একটি ‘ইতিবাচক সংকেত’ হিসেবে কাজ করছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যৌক্তিক কাঠামো মেনে চলতে হবে। কোনো ধরনের অতিরিক্ত দাবি তোলা বা আগের প্রতিশ্রুতি লঙ্ঘন করে আলোচনার পরিবেশ নষ্ট করা থেকে ওয়াশিংটনকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান।

নিউজটি শেয়ার করুন

ইরান ইস্যুতে জেদ্দায় বৈঠক; তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট সময় ১০:২৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন সৌদি যুবরাজ। বিশেষ করে এই সংকটে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সক্রিয় ভূমিকার প্রতি সমর্থন জানান তিনি।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা