ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 87

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) সংরক্ষিত তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন যে, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং তদন্তের মাধ্যমে ইতিমধ্যে বিপুল সংখ্যক ভুয়া গেজেট বাতিল করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এই মুহূর্তে বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে তিনি সংসদকে অবহিত করেন।

আরও পড়ুন  অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের ঘোষণা

একই অধিবেশনে দেশের কৃষি ও ভূমি ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ডিলার পর্যায়ে সারের দাম নিয়ে কোনো অনিয়মের সুযোগ নেই, কারণ প্রতিটি বিক্রয় কেন্দ্রে কর্মকর্তাদের সরাসরি তদারকি ও ক্যাশ মেমোর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

অন্যদিকে, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানান, উপজেলা ভূমি অফিসগুলোতে দালাল ও দুর্নীতি নির্মূলে ১১টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ ও লিজ প্রক্রিয়াকে সফটওয়্যারের আওতায় আনার কাজ চলছে, যা সম্পন্ন হলে ভূমি খাতের অনিয়ম পুরোপুরি বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা

আপডেট সময় ০৩:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬