ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

হামের উপসর্গে নিয়ে ৭ শিশুর মৃত্যু: আশঙ্কাজনক হারে সংক্রমণ বৃদ্ধি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 136

ছবি সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। একই সময়ে মোট ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের লক্ষণ নিয়ে ১ হাজার ৩৭১ জন রোগী হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৭২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২৭৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন  দোহারে বাইরে থেকে বন্ধ ঘরে আগুন: দম্পতির করুণ মৃত্যু

গত এক মাসে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ টিকাদান কর্মসূচি জোরদারসহ আক্রান্ত এলাকায় বিশেষ নজরদারির পরামর্শ দিচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার এবং হামের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে নিয়ে ৭ শিশুর মৃত্যু: আশঙ্কাজনক হারে সংক্রমণ বৃদ্ধি

আপডেট সময় ০৬:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। একই সময়ে মোট ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের লক্ষণ নিয়ে ১ হাজার ৩৭১ জন রোগী হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৭২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২৭৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন  ৫ এপ্রিল থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু