ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তায় জাপানের সহায়তা, প্রদান করবে পাঁচ টহল নৌযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 382

ছবি সংগৃহীত

জাপান বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে পাঁচটি টহল নৌযান সরবরাহের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বায়ুদূষণ পর্যবেক্ষণের জন্য অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহে একটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দায়িত্বপালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন  বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, কঠোর নজরদারিতে থাকবে উৎসব: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্রদূত সাইদা শিনিচি জানান, জাপান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মধ্য দিয়ে এই সমর্থন আরও সুস্পষ্ট হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দ্রুত পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজনের বিষয়ে জাপান আগ্রহী। এছাড়া, চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

আগামী মার্চে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রধানের বাংলাদেশ সফরের বিষয়ে রাষ্ট্রদূত ইঙ্গিত দেন। রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এসময় পররাষ্ট্র উপদেষ্টা রাখাইনের পরিস্থিতি ও ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাপানের ভূমিকার প্রশংসা করেন। দোহায় জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে জাপানের সহায়তাও কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তায় জাপানের সহায়তা, প্রদান করবে পাঁচ টহল নৌযান

আপডেট সময় ১১:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

জাপান বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে পাঁচটি টহল নৌযান সরবরাহের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বায়ুদূষণ পর্যবেক্ষণের জন্য অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহে একটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দায়িত্বপালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন  রাজধানীতে নিরাপত্তা জোরদার: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১২