রাজা নয়, স্বপ্নই শক্তি: অপুর স্ট্যাটাসে আত্মনির্ভরতার বার্তা
- আপডেট সময় ০৩:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 22
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমা নয়—সামাজিক মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে।
সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত ব্যস্ততা, শোরুম উদ্বোধন এবং ফ্যাশন সংশ্লিষ্ট কার্যক্রমেই বেশি দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। তবুও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং বিভিন্ন ফটোশুট ও স্টাইলিশ উপস্থিতিতে নিয়মিত নজর কাড়ছেন তিনি।
সম্প্রতি সহশিল্পী আদর আজাদ-এর সঙ্গে তোলা কিছু ছবি প্রকাশ করেন অপু। এরপরই ‘বেহুলা’ লুকে তার নতুন ফটোশুট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। লাল শাড়ি, ভারী গয়না ও ট্র্যাডিশনাল সাজে তাকে দেখা যায় এক রাজকীয় আবহে।
তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার দেওয়া ক্যাপশন। সেখানে অপু লিখেছেন—
“সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলঙ্কারই যথেষ্ট।”
অভিনেত্রীর এই বক্তব্যকে অনেকেই আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে দেখছেন। ভক্তদের মতে, এটি শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং জীবনের প্রতি এক শক্ত বার্তা।
সামাজিক মাধ্যমে তার এই পোস্টে ইতোমধ্যে প্রশংসার ঝড় উঠেছে। কেউ বলছেন, এটি তার সেরা লুকগুলোর একটি, আবার কেউ তার ব্যক্তিত্ব ও ভাবনার গভীরতার প্রশংসা করছেন।

























