কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
- আপডেট সময় ০৫:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 20
রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট বর্তমানে কাজ করছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের এই সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে।
কারখানাটিতে দাহ্য পদার্থ (গ্যাস) থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন যেন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে কাজ করছেন। কারখানাটির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।



















