ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ডলি বেগমের শপথ ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো সংযুক্ত আরব আমিরাত লালমনিরহাট সীমান্তে বিষধর সাপ ও কুমির আতঙ্ক, স্থানীয়দের মাঝে ভয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ; ইরানের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রেরও আপত্তি নেই দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা ৮০ বছর বয়সী নোবেলজয়ী নেত্রীকে নিজ বাসস্থানে স্থানান্তরের ঘোষণা জান্তা সরকারের চুয়াডাঙ্গায় খরগোশ শিকারের অপরাধে চারজনের কারাদণ্ড জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা ১৭২৮ টাকা ছাড়াল ১২ কেজির এলপিজি, বাড়ছে অটোগ্যাসের দামও

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ; ইরানের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রেরও আপত্তি নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

আর মাত্র ৪১ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বকাপ থেকে ইরানের নাম প্রত্যাহার করে নেওয়ার গুঞ্জন চললেও, তা পুরোপুরি নাকচ করে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি নিশ্চিত করেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান।

গত বৃহস্পতিবার রাতে কানাডার ভ্যাঙ্কুভারে ২১১টি সদস্য সংস্থা নিয়ে অনুষ্ঠিত হয় ৭৬তম ফিফা কংগ্রেস সভা। এই অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, “অবশ্যই, ইরান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং অবশ্যই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুবই সহজ বন্ধুরা, তা হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মানুষকে একত্রিত করতে হবে, এটাই আমার দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন যে, কোনো সদস্য সংস্থাকে স্থগিত করা বা বহিষ্কার করার মতো কোনো যৌক্তিক কারণ নেই।

ইনফান্তিনোর এই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, ফিফা সভাপতি যদি ইরানের অংশগ্রহণে রাজি থাকেন, তবে মার্কিন প্রশাসনেরও এতে কোনো আপত্তি নেই।

আরও পড়ুন  গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

এদিকে, ফিফা কংগ্রেসে অংশগ্রহণের জন্য ইরানের প্রতিনিধি দলকে কানাডার ভিসা দেওয়া হলেও অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে তারা সম্মেলনে উপস্থিত হতে পারেননি। তবে ফিফা সভাপতি এটিকে কোনো রাজনৈতিক বাধা হিসেবে দেখছেন না এবং বিশ্বকাপের মূল আসরে ইরানের অংশগ্রহণকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ; ইরানের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রেরও আপত্তি নেই

আপডেট সময় ১২:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

আর মাত্র ৪১ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বকাপ থেকে ইরানের নাম প্রত্যাহার করে নেওয়ার গুঞ্জন চললেও, তা পুরোপুরি নাকচ করে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি নিশ্চিত করেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান।

গত বৃহস্পতিবার রাতে কানাডার ভ্যাঙ্কুভারে ২১১টি সদস্য সংস্থা নিয়ে অনুষ্ঠিত হয় ৭৬তম ফিফা কংগ্রেস সভা। এই অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, “অবশ্যই, ইরান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং অবশ্যই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুবই সহজ বন্ধুরা, তা হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মানুষকে একত্রিত করতে হবে, এটাই আমার দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন যে, কোনো সদস্য সংস্থাকে স্থগিত করা বা বহিষ্কার করার মতো কোনো যৌক্তিক কারণ নেই।

ইনফান্তিনোর এই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, ফিফা সভাপতি যদি ইরানের অংশগ্রহণে রাজি থাকেন, তবে মার্কিন প্রশাসনেরও এতে কোনো আপত্তি নেই।

আরও পড়ুন  শুল্ক আরোপের হুমকির মধ্যেই ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করলো যুক্তরাষ্ট্র: ট্রাম্প