ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ট্রাম্প প্রশাসনে ফের রদবদল: মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 97

ছবি সংগৃহীত

মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে তার পদ থেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই নাটকীয় সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে প্যাম বন্ডির প্রশংসা করে লিখেছেন, “প্যাম একজন মহান দেশপ্রেমিক এবং আমার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। গত এক বছরে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। আমরা প্যামকে ভালোবাসি।”

আরও পড়ুন  পোপের সঙ্গে দ্বন্দ্বের আবহেই বাইবেল পাঠের ঘোষণা দিলেন ট্রাম্প

ফ্লোরিডার সাবেক এই অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করার পর বন্ডির এই বিদায় ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রদবদলের নতুন ইঙ্গিত দিচ্ছে।

তবে বন্ডিকে বরখাস্ত করার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি ট্রাম্প। বরং জানিয়েছেন যে, প্যাম বন্ডি শিগগিরই বেসরকারি খাতে একটি ‘গুরুত্বপূর্ণ পদে’ যোগ দিতে যাচ্ছেন। যদিও মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, সম্প্রতি দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত তদন্ত নথির অব্যবস্থাপনা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন বন্ডি, যা তার বিদায়ের নেপথ্য কারণ হতে পারে।

এদিকে, প্যাম বন্ডির স্থলাভিষিক্ত কে হতে যাচ্ছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই পরিবর্তনের খবর নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনে ফের রদবদল: মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বরখাস্ত

আপডেট সময় ০৩:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে তার পদ থেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই নাটকীয় সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে প্যাম বন্ডির প্রশংসা করে লিখেছেন, “প্যাম একজন মহান দেশপ্রেমিক এবং আমার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। গত এক বছরে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। আমরা প্যামকে ভালোবাসি।”

আরও পড়ুন  ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ