ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ভাটার টানে কাত হয়ে নদীতে তলিয়ে গেল মাহফিলের লঞ্চ; উদ্ধার কাজে ফায়ার সার্ভিস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 231

ছবি: সংগৃহীত

বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলে আসা মুন্সিগঞ্জের একটি যাত্রীবাহী রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে চরমোনাই সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে লঞ্চটিতে থাকা প্রায় ৩০০ যাত্রী নিরাপদে তীরে নামতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ মুসল্লি নিয়ে ‘এমভি মানিক-৪’ নামের লঞ্চটি চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসে। রাতে জোয়ারের সময় নদীতে পানি বেশি থাকায় চালক লঞ্চটিকে তীরের কাছাকাছি বালুর বস্তার ওপর ভিড়িয়ে রাখেন। বুধবার দুপুরে ভাটা শুরু হলে নদীর পানি কমতে থাকে এবং বালুর বস্তার ওপর আটকে থাকা লঞ্চটি ভারসাম্য হারিয়ে একপর্যায়ে কাত হয়ে নদীতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বরিশাল ইউনিটের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন  রাজধানীর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চরমোনাই মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম সরিয়াতুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “লঞ্চডুবির সময় যাত্রীরা সবাই আগেভাগেই তীরে নেমে পড়েছিলেন, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চে থাকা মুসল্লিদের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মালামাল নদীতে তলিয়ে গেছে।”

বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অবস্থান করছে। কোনো যাত্রী বা মালামাল নিখোঁজ আছে কি না তা নিশ্চিতে তল্লাশি চালানো হচ্ছে। মাহফিলে আসা মুসল্লিদের নিরাপত্তায় স্থানীয় পুলিশ ও ভলান্টিয়াররা কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ভাটার টানে কাত হয়ে নদীতে তলিয়ে গেল মাহফিলের লঞ্চ; উদ্ধার কাজে ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলে আসা মুন্সিগঞ্জের একটি যাত্রীবাহী রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে চরমোনাই সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে লঞ্চটিতে থাকা প্রায় ৩০০ যাত্রী নিরাপদে তীরে নামতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ মুসল্লি নিয়ে ‘এমভি মানিক-৪’ নামের লঞ্চটি চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসে। রাতে জোয়ারের সময় নদীতে পানি বেশি থাকায় চালক লঞ্চটিকে তীরের কাছাকাছি বালুর বস্তার ওপর ভিড়িয়ে রাখেন। বুধবার দুপুরে ভাটা শুরু হলে নদীর পানি কমতে থাকে এবং বালুর বস্তার ওপর আটকে থাকা লঞ্চটি ভারসাম্য হারিয়ে একপর্যায়ে কাত হয়ে নদীতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বরিশাল ইউনিটের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন  পুরানা পল্টনের জামান টাওয়ারে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে এসেছে আগুন