ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ছুটি শেষে আজ খুলছে স্কুল-কলেজ: মানতে হবে ৫টি জরুরি নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 175

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৪০ দিনের ছুটি কাটিয়ে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশজুড়ে পুনরায় শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মযজ্ঞ। গত বৃহস্পতিবার ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটির কারণে আজ থেকেই শ্রেণিকক্ষে ফিরছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।

তবে দীর্ঘ এই ছুটির পর স্কুল-কলেজ খোলার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। গত বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়।

আরও পড়ুন  ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

প্রতিষ্ঠান খুলতে মানতে হবে যেসব নিয়ম
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত তদারকির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হলো:
প্রতিষ্ঠান খোলার আগে সম্পূর্ণ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তদারকি জোরদার করতে হবে।
সপ্তাহে অন্তত একদিন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।
পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।

শনিবারও চলবে প্রাথমিকের ক্লাস
রমজান ও ঈদের লম্বা ছুটিতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ এপ্রিল থেকে পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান চলবে। উল্লেখ্য, নির্বাচন ও রোজা মিলিয়ে বছরের শুরুতে ক্লাস কম হওয়ায় এই বাড়তি ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সেই বিশেষ ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও একাডেমিক কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ছুটি শেষে আজ খুলছে স্কুল-কলেজ: মানতে হবে ৫টি জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬