ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

খুলনায় ছিনতাইকালে ‘মিসফায়ার’: সহযোগীর গুলিতেই প্রাণ গেল ছিনতাইকারীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 141

ছবি সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে নিজেদের গুলিতেই সাগর নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ২টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় তৌহিদুল ইসলাম নামে এক বিকাশ ও নগদ এজেন্ট আহত হয়েছেন।

আরও পড়ুন  খুলনায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আহত ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চারজনের একটি সশস্ত্র দল তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে এক ছিনতাইকারী তৌহিদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই দলের সদস্য সাগরের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।

নিহত সাগর দিঘলিয়া দেয়াড়া কলোনির খোকন ও হাসিনা দম্পতির ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

খুলনায় ছিনতাইকালে ‘মিসফায়ার’: সহযোগীর গুলিতেই প্রাণ গেল ছিনতাইকারীর

আপডেট সময় ০৪:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে নিজেদের গুলিতেই সাগর নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ২টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় তৌহিদুল ইসলাম নামে এক বিকাশ ও নগদ এজেন্ট আহত হয়েছেন।

আরও পড়ুন  খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১