ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 114

ছবি সংগৃহীত

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে দেশে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত শনিবার থেকে কার্যকর হওয়া এই দাম আজ মঙ্গলবারও বহাল রয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ২ লাখ ৫০ হাজার ৩৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত শুক্রবারও স্বর্ণের দাম এক দফায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল।
আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতির সমন্বয়ে বাজুস এই নতুন মূল্য নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন  আবারও বাড়লো স্বর্ণের দাম, বৃহস্পতিবার থেকে নতুন মূল্য ধারন

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা

আপডেট সময় ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে দেশে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত শনিবার থেকে কার্যকর হওয়া এই দাম আজ মঙ্গলবারও বহাল রয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ২ লাখ ৫০ হাজার ৩৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত শুক্রবারও স্বর্ণের দাম এক দফায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল।
আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতির সমন্বয়ে বাজুস এই নতুন মূল্য নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন  ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): স্বর্ণ ও রুপা দুই বাজারেই দামের পতন