ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 163

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের সরকারি ছুটি দিয়ে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। ফলে সব সরকারি অফিসে ১৭-২৩ মার্চ পর্যন্ত ৭ দিন ঈদের ছুটি থাকবে।

আরও পড়ুন  ঈদুল আজহার ছুটি এবার ১০ দিন

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯-২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি। এর পরদিন ১৮ মার্চ ছুটি হওয়ার ফলে এবার ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি পাওয়া যাচ্ছে। গত ৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

নিউজটি শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু আজ

আপডেট সময় ১২:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের সরকারি ছুটি দিয়ে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। ফলে সব সরকারি অফিসে ১৭-২৩ মার্চ পর্যন্ত ৭ দিন ঈদের ছুটি থাকবে।

আরও পড়ুন  বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা নির্ধারণ: সরকারি নির্দেশনা