ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় ইবি শিক্ষিকার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 183

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর স্বজন ও শিক্ষার্থীরা।

আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব এর সামনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং নিহত শিক্ষিকার পরিবার এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন  পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা, খাটের নিচ ও বাথরুম থেকে মরদেহ উদ্ধার

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ও হত্যাকারীদের শাস্তির দাবি জানান।

নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান তাঁদের চার সন্তান তাইবা (৯), তাবাসসুম (৭), সাজিদ (৫) ও এক বছর বয়সী আয়েশাকে নিয়ে উপস্থিত ছিলেন। তিনি বলেন, রমজানের দিনে ইফতারের আগে কীভাবে এমন নৃশংস হত্যাকাণ্ড করা হলো? দীর্ঘদিন ধরে তাঁকে নির্যাতন করা হচ্ছিল।

মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান এর ভূমিকারও সমালোচনা করেন তিনি।

মানববন্ধনে নিহত শিক্ষিকার বাবা শ ম আশিকুল হকসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার নিজ দপ্তরে ছুরিকাঘাতে নিহত হন আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করলে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এ ভর্তি করা হয়। ইতোমধ্যে ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় ইবি শিক্ষিকার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর স্বজন ও শিক্ষার্থীরা।

আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব এর সামনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং নিহত শিক্ষিকার পরিবার এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন  জয়পুরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, মা-বোন আহত