ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 163

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর সদর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ।

নিহত জিলাল হোসেন (৩৯) কালুখালি উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের দানেজ হোসেনের ছেলে।

আরও পড়ুন  এপ্রিল মাসে নারী ও শিশুর উপর সহিংসতা: ধর্ষণের শিকার ১১১, নিহত ৭০

পুলিশ জানায়, সকালে জিলাল হোসেন মোটরসাইকেলে করে রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

রাজবাড়ীর সদর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ।

নিহত জিলাল হোসেন (৩৯) কালুখালি উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের দানেজ হোসেনের ছেলে।

আরও পড়ুন  কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত