ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

বরিশালে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 176

ছবি সংগৃহীত

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি ডোবা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার এবং পেশায় গরু ব্যবসায়ী। বাজারের হিসাব-নিকাশ শেষে রাতে বাড়িতে ফেরার পথে তাঁকে হত্যা করা হয়। ঘটনাস্থলে দেলোয়ারের ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার দেখে পথচারীদের সন্দেহ হলে তাঁরা খোঁজাখুঁজি করে তাঁর লাশ পাশের ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন  রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ খাতের নতুন যুগে বাংলাদেশ

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ার কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাত আছে। দেলোয়ার বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগের আমলে মামলা-হামলার শিকার হয়েছেন। তাঁর বংশের লোকদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাঁকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি ডোবা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার এবং পেশায় গরু ব্যবসায়ী। বাজারের হিসাব-নিকাশ শেষে রাতে বাড়িতে ফেরার পথে তাঁকে হত্যা করা হয়। ঘটনাস্থলে দেলোয়ারের ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার দেখে পথচারীদের সন্দেহ হলে তাঁরা খোঁজাখুঁজি করে তাঁর লাশ পাশের ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন  সুবিধা পাচ্ছে বলেই কি স্বৈরাচার দোসরদের সরানো হচ্ছে না: মির্জা আব্বাস