ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নির্বাচিত সরকার পেলো দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 236

ছবি সংগৃহীত

নির্বাচিত সরকার পেলো দেশ। দেড় বছর দেশ পরিচালনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলো। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে দেড় বছর পর দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলো।

আরও পড়ুন  কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চড়াই-উতরাই পেরিয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর তিনি লন্ডনে অবস্থান করছিলেন। দেশে ফেরার পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর, মারা যান তাঁর মা ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শোকের মধ্যেই সক্রিয় রাজনীতিতে ফেরেন তিনি।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পায় ২০৯টি আসনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পায় ৬৮টি আসন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হন। আদালতের নির্দেশে দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট হয়নি।

একই দিনে জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার জন ‘না’ ভোট দেন।

তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যদের পরিষদের দায়িত্ব পালনের কথা। কিন্তু বিএনপির দাবি, এ বিধান সংবিধানে নেই। ফলে প্রস্তুতি থাকলেও তাঁদের শপথ অনুষ্ঠান হয়নি।

বিএনপি সদস্যদের শপথ না নেওয়ায় সাময়িক জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদুই ভূমিকায় শপথ নেন।

সবশেষে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেড় বছর পর আবারও জনগণের ভোটে নির্বাচিত সরকার পেল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

নির্বাচিত সরকার পেলো দেশ

আপডেট সময় ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচিত সরকার পেলো দেশ। দেড় বছর দেশ পরিচালনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলো। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে দেড় বছর পর দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলো।

আরও পড়ুন  বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক