ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2935

ছবি: সংগৃহীত

সবাইকে নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্টের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।

আরও পড়ুন  নববর্ষে দেশবাসীকে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের আহ্বান সেনাপ্রধানের

সকালে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।

এ সময় সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, মিডিয়া সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে উৎসাহী হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন সেনাপ্রধান

আপডেট সময় ০১:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সবাইকে নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্টের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।

আরও পড়ুন  তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান