০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 63

ছবি: খবরের কথা

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া ২০২০ সালে অভিনয় করেছিলেন ‘শাহেনশাহ’ নামের একটি ছবিতে। এরপর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাঁদের যৌথ উপস্থিতি নেটিজেনদের নজর কাড়ে। অনুরাগীদের মনে প্রশ্নের ঝড়—শাকিবের সঙ্গে কি প্রেমে জড়ালেন ফারিয়া? অবশেষে দীর্ঘদিনের নীরবতা ভেঙে সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে মুখ খুলেছেন ফারিয়া।

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনের ইতি টেনে অভিনেত্রী বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।’

এদিকে, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত শাহেনশাহর পর এই জুটিকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। কেন তাঁদের আর জুটি হয়নি—এমন প্রশ্নে ফারিয়া জানান, বিষয়টি তাঁর কাছেও পরিষ্কার নয়।

অভিনেত্রীর ভাষ্য, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

সাক্ষাৎকারে সময় সংবাদ কর্মীদের ফারিয়ার জেলে থাকার সময়ের কথাও উঠে আসলে বলেন, “জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনও তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।”

উল্লেখযোগ্য বিষয় এই যে, বিদেশ যাত্রার সময় ২০২৫ সালের মে মাসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ৪৮ ঘণ্টা কারাগারে থাকার পর জামিন পান তিনি।

নিউজটি শেয়ার করুন

শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া

আপডেট সময় ০১:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬