শিরোনাম :
নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 2580
নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগাম প্রস্তুতি গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সংসদ নির্বাচনের চার থেকে পাঁচ দিনের মধ্যেই হতে পারে নতুন সরকারের শপথ।
একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের দায়িত্ব বুঝিয়ে দিতে চায় প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এক্ষেত্রে রোজার আগে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বঙ্গভবনকেও প্রস্তুত থাকার অনুরোধ করা হয়েছে।
বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
























