ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হারুন অর রশিদ

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ১২:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 1509

ছবি সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ। তিনি নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন  নবাবগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান, তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পান তিনি। মো. হারুন অর রশিদ ১৯৯৩ সালে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন।
তিনি নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী এলাকার বাসিন্দা এবং মো. ইয়াকুব আলীর ছেলে।

তার এই সাফল্যে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হারুন অর রশিদ

আপডেট সময় ১২:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ। তিনি নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন  নবাবগঞ্জে ছাত্র নির্যাতন! শাস্তির দাবিতে অভিভাবকদের মানববন্ধন