ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 2255

ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতরা হলেন-ডিআইডি মোতালেব, ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত।

আরও পড়ুন  সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি

তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিআইডি মো. মোতালেব মারা যান। বর্তমানে বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম র‌্যাব-৭ সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় র‌্যাব-৭-এর একটি দল। অভিযানের সময় জঙ্গল সলিমপুরে অবৈধভাবে গড়ে তোলা সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে ইয়াছিন বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

গুলিবর্ষণের ঘটনায় র্যাবের ৪ সদস্য গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর সন্ত্রাসীদের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ ৩

আপডেট সময় ১২:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতরা হলেন-ডিআইডি মোতালেব, ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত।

আরও পড়ুন  চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা