ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা এমপির বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ তেলের দাম নিয়ন্ত্রণে ভেনেজুয়েলা নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রকে নিয়ে হতাশ উপসাগরীয় দেশগুলো! ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজট: বিপাকে ঘরমুখো মানুষ মার্কিন বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড তুরস্কের মধ্য দিয়ে বিকল্প পথে তেল রপ্তানির সিদ্ধান্ত ইরাকের। ইজরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি প্রকল্পের বড় একটি অংশের অর্থায়ন করেছিল তৎকালীন পশ্চিম জার্মানি। বেলিজ: মধ্য আমেরিকার ছোট কিন্তু বৈচিত্র্যময় দেশ ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম নো বল: আমিরের স্মৃতি ফেরালেন আসাদ আখতার

আজ শেষ হচ্ছে নির্বাচন কমিশনের আপিল শুনানি, প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 279

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ শেষ হচ্ছে। আপিল নিষ্পত্তির পরই প্রতীক বরাদ্দের আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসি জানায়, আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাকি থাকা আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। এদিন প্রায় অর্ধশত আপিলের শুনানি নেওয়ার পাশাপাশি অপেক্ষমাণ আপিলগুলোরও সিদ্ধান্ত দেওয়া হবে।

আরও পড়ুন  নতুন বাংলাদেশের স্বপ্ন: নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দাবি নাহিদ ইসলামের

ইসি সূত্রে জানা গেছে, গত আট দিনে অনুষ্ঠিত আপিল শুনানিতে ৩৯৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়ে বৈধ তালিকায় যুক্ত হয়েছেন। অপরদিকে, বাছাইয়ে বৈধ হওয়া চারজন প্রার্থীর বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে।

৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ওই সময় বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৮৪২ জন। পরে আপিল শুনানিতে ৩৯৩ জন প্রার্থী বৈধতা ফিরে পাওয়ায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জন। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী এই তালিকা থেকে বাদ যাবেন।

এবার মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। এর মধ্যে সর্বশেষ শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আজ বাকি আপিলগুলোর শুনানি সম্পন্ন করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

আজ শেষ হচ্ছে নির্বাচন কমিশনের আপিল শুনানি, প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা

আপডেট সময় ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ শেষ হচ্ছে। আপিল নিষ্পত্তির পরই প্রতীক বরাদ্দের আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসি জানায়, আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাকি থাকা আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। এদিন প্রায় অর্ধশত আপিলের শুনানি নেওয়ার পাশাপাশি অপেক্ষমাণ আপিলগুলোরও সিদ্ধান্ত দেওয়া হবে।

আরও পড়ুন  গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া বিকল্প নেই