ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

১১ দলীয় জোটে না থাকার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 1354

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যুক্ত হচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্রভাবেই অংশ নেবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের কাঠামোগত বাণিজ্য চুক্তির ঘোষণা আজ

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করবেন না এবং সবাই নির্বাচনী প্রতিযোগিতায় থাকবেন।

তিনি আরও জানান, নির্বাচন ঘিরে দলটি নিজস্ব রাজনৈতিক অবস্থান ও কর্মসূচির ভিত্তিতেই এগিয়ে যাবে। জোটে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত দলীয় নীতিগত বিবেচনা থেকেই নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত কর্মসূচি ও অবস্থান জানানো হবে বলে জানান নেতারা।

নিউজটি শেয়ার করুন

১১ দলীয় জোটে না থাকার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যুক্ত হচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্রভাবেই অংশ নেবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

আরও পড়ুন  আজ বিকেলে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন