ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আপিল শুনানির চতুর্থ দিন: মঞ্জুর ৫৩ না মঞ্জুর ১৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 757

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ৭০টি আপিলের শুনানি শেষে ৫৩ জন প্রার্থীর আবেদন গ্রহণ করেছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে দিনব্যাপী এই শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ইসিতে আপিল শুনানির প্রথম দিন: ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ

নির্বাচন কমিশন সূত্র জানায়, বিভিন্ন কারণ দেখিয়ে ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আরও দুটি আপিল খারিজ করা হলেও সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বহাল রাখা হয়েছে। সব মিলিয়ে চতুর্থ দিনে মোট ১৭টি আপিল নামঞ্জুর হিসেবে গণ্য হয়েছে।

ইসি জানায়, এর আগে সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শুনানি হয়েছে ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপিল শুনানির চতুর্থ দিন: মঞ্জুর ৫৩ না মঞ্জুর ১৭

আপডেট সময় ০৭:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬