০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সান ফ্রান্সিসকোতে স্বচালিত ট্যাক্সি চালুর পথে উবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 47

ছবি সংগৃহীত

বিশ্বের ব্যস্ততম শহরগুলোর একটি সান ফ্রান্সিসকোতে রোবোট্যাক্সি সেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে উবার। সোমবার লাস ভেগাসে নতুন প্রজন্মের কাস্টম স্বচালিত যান উন্মোচনের মাধ্যমে এই পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেয় রাইড-শেয়ারিং জায়ান্টটি।

উবার জানায়, গুগল মালিকানাধীন ওয়েমোর শক্ত ঘাঁটি সান ফ্রান্সিসকো থেকেই তাদের রোবোট্যাক্সি কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। এই স্বচালিত যান তৈরি হচ্ছে স্বয়ংক্রিয় যান প্রযুক্তি প্রতিষ্ঠান নুরো এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা লুসিডের যৌথ উদ্যোগে। পুরো সিস্টেম পরিচালনায় ব্যবহার করা হবে এনভিডিয়ার এআই ও চিপ প্রযুক্তি।

এর আগে গত বছর উবার ও এনভিডিয়া ঘোষণা দিয়েছিল, ২০২৭ সাল থেকে ধাপে ধাপে এক লাখ রোবোট্যাক্সি রাস্তায় নামানো হবে। এই অংশীদারত্বকে স্বচালিত যান শিল্পের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, উবারের সঙ্গে যৌথভাবে এমন একটি কাঠামো তৈরি করা হচ্ছে, যা বড় পরিসরে স্বচালিত যান পরিচালনার সুযোগ তৈরি করবে। তার ভাষায়, একসময় যা ছিল কল্পবিজ্ঞান, এখন তা বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।

ছয় যাত্রী বহনে সক্ষম লুসিড গ্র্যাভিটি মডেলের এই রোবোট্যাক্সিতে থাকছে উবারের নিজস্ব নকশায় তৈরি আধুনিক ইন-ক্যাবিন অভিজ্ঞতা। লাস ভেগাসের ফন্টেইনব্লো রিসোর্টে এনভিডিয়ার প্রদর্শনীতে গাড়িটি প্রথমবারের মতো জনসমক্ষে দেখানো হয়।

সম্পূর্ণ বৈদ্যুতিক এই রোবোট্যাক্সিতে ইন্টারঅ্যাকটিভ স্ক্রিন থাকবে, যার মাধ্যমে যাত্রীরা তাপমাত্রা নিয়ন্ত্রণ, আসন গরম করা, সংগীত চালানোসহ বিভিন্ন সুবিধা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ বা গাড়ি থামানোর নির্দেশ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
গত মাস থেকেই রোবোট্যাক্সিগুলোর সড়ক পরীক্ষা শুরু হয়েছে। নিরাপত্তার কারণে পরীক্ষামূলক চলাচলের সময় গাড়িতে একজন মানব চালক রাখা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে চলতি বছরের শেষ দিকেই সান ফ্রান্সিসকোতে উবারের রোবোট্যাক্সি সেবা চালু হতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

উবারের বৈশ্বিক স্বচালিত যানবিভাগের প্রধান সারফরাজ মারেদিয়া বলেন, লুসিড ও নুরোর সঙ্গে অংশীদার হয়ে অত্যাধুনিক রোবোট্যাক্সি বাজারে আনতে পারা উবারের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে উবার অ্যাপের মাধ্যমেই ওয়েমো পরিচালিত রোবোট্যাক্সি ডাকার সুবিধা রয়েছে। সান ফ্রান্সিসকোতে ওয়েমোর স্বচালিত গাড়িগুলো ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং পর্যটকদের কাছেও আকর্ষণ হয়ে উঠেছে। শহরটিতে ওয়েমোর রোবোট্যাক্সির সংখ্যা ৮০০টির বেশি বলে ধারণা করা হয়।

আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের আরও অন্তত ১০টি শহর এবং যুক্তরাজ্যের লন্ডনেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এদিকে অ্যামাজনের মালিকানাধীন জুক্সও সীমিত পরিসরে সান ফ্রান্সিসকোর কিছু এলাকায় চালকবিহীন রাইড সেবা চালু করেছে, যা এই শহরকে স্বচালিত যান প্রযুক্তির পরীক্ষাগারে পরিণত করছে।

নিউজটি শেয়ার করুন

সান ফ্রান্সিসকোতে স্বচালিত ট্যাক্সি চালুর পথে উবার

আপডেট সময় ১০:৩৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬