ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপি গ্যাস ব্যবসায়ীরা, সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 249

ছবি সংগৃহীত

সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহ বন্ধের ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে এলপি গ্যাস ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

আরও পড়ুন  এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত রোববার

বৈঠক শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, প্রশাসনিক অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং চার্জ সমন্বয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে, জাহাজ সংকট থাকলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

তবে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, অপারেটরদের কাছ থেকে একটি সিলিন্ডার কিনতেই তাঁদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। ফলে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা বাস্তবসম্মত নয় বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে বিক্রির কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না।
উল্লেখ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার দেওয়া ওই ঘোষণার পর আজ সকালে ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকার খবর পাওয়া যায়। তবে দেশের অন্যান্য জেলায় বিক্রি স্বাভাবিক ছিল।

ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর ধীরে ধীরে সারাদেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপি গ্যাস ব্যবসায়ীরা, সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

আপডেট সময় ০৬:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহ বন্ধের ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে এলপি গ্যাস ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

আরও পড়ুন  সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার