ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার দায় আছে: উপদেষ্টা আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 1228

ছবি সংগৃহীত

ঢাকা, ৩০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে ড. নজরুল বলেন, “উনাকে হয়তো আমরা এত তাড়াতাড়ি হারাতাম না। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে সরকারের দায় রয়েছে।”
ড. নজরুল অভিযোগ করেন, “বেগম খালেদা জিয়াকে একটি প্রহসনের রায়ের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছিল। যে মামলায় তিনি দোষী সাব্যস্ত হন, তা ছিল সাজানো রায়।”

আরও পড়ুন  শীর্ষ বৈঠকে মোদির ইতিবাচক সুর: শেখ হাসিনার প্রত্যর্পণে আশাবাদী ইউনূস

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, সম্মান ও মানুষের ভালোবাসা অর্জনকারী একজন নেত্রীর চলে যাওয়া একটি বিশেষ মুহূর্ত। আমরা সবাই এই শোকের মুহূর্তে একত্রিত হয়েছি। আগামীকাল একদিন শোক পালন করা হবে, এবং পরবর্তী দু’দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। মরহুমার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য তার জানাজা ও দাফন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার দায় আছে: উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট সময় ০৫:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ঢাকা, ৩০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে ড. নজরুল বলেন, “উনাকে হয়তো আমরা এত তাড়াতাড়ি হারাতাম না। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে সরকারের দায় রয়েছে।”
ড. নজরুল অভিযোগ করেন, “বেগম খালেদা জিয়াকে একটি প্রহসনের রায়ের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছিল। যে মামলায় তিনি দোষী সাব্যস্ত হন, তা ছিল সাজানো রায়।”

আরও পড়ুন  শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর