ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

তিন দেশে মিশন গুটিয়ে নিচ্ছে ফিনল্যান্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 1068

ছবি সংগৃহীত

ফিনল্যান্ড সরকার জানিয়েছে, কূটনৈতিক ও প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তারা পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত তিনটি দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেবে।

গত শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন নিশ্চিত করেন, ২০২৬ সালের মধ্যে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে ফিনল্যান্ডের মিশনগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হবে।

আরও পড়ুন  বিশ্বের সুখী দেশের তালিকায় প্রথম ফিনল্যান্ড, অসুখীর তালিকায় প্রথম আফগানিস্তান- বাংলাদেশের অবস্থান কত?

ফিনল্যান্ড জানায়, এ সিদ্ধান্ত মূলত পরিচালন ব্যয়, কৌশলগত অগ্রাধিকার ও ওই তিন দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিবেশ বিবেচনা করে নেওয়া হয়েছে। এছাড়া ফিনল্যান্ডের সঙ্গে এ দেশগুলোর সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কও সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে অনুমোদিত এ পদক্ষেপের উদ্দেশ্য হলো—যেসব দেশে ফিনল্যান্ডের কৌশলগত স্বার্থ বেশি, সেখানে সম্পদ ও মানবসম্পদকে আরও কেন্দ্রীভূত করা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দূতাবাস বন্ধের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে মিশনগুলো গুটিয়ে নেওয়া হবে।

পাকিস্তানি দৈনিক ডন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে ফিনল্যান্ডের কূটনৈতিক নেটওয়ার্ক পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ভালটোনেন বলেন, “বিশ্বের কূটনৈতিক পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের মিশন কাঠামোকে আরও সুসংগঠিত করতে হবে। এতে ফিনল্যান্ডের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে।”

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে বাজেট সংকটের কারণে ইসলামাবাদে কার্যক্রম বন্ধ করেছিল ফিনল্যান্ড। পরে ২০২২ সালে দূতাবাসটি পুনরায় চালু করা হয়।
অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে সুইডেনও ২০২৩ সালে তাদের ইসলামাবাদ মিশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

নিউজটি শেয়ার করুন

তিন দেশে মিশন গুটিয়ে নিচ্ছে ফিনল্যান্ড

আপডেট সময় ০৭:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ফিনল্যান্ড সরকার জানিয়েছে, কূটনৈতিক ও প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তারা পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত তিনটি দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেবে।

গত শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন নিশ্চিত করেন, ২০২৬ সালের মধ্যে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে ফিনল্যান্ডের মিশনগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হবে।

আরও পড়ুন  যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র চায় ফিনল্যান্ড।