ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
জুলাই-আগস্টের গণহত্যা

গণহত্যা মামলায় তিন পুলিশ সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 382

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এসি তানজিল আহমেদসহ তিন পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  বিস্ফোরক মামলায় জামিন শুনানি রোববার (আজ) শুরু 

তানজিল আহমেদের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে কলেজছাত্র ইমাম হাসান তাইমকে হত্যা করেন তিনি। অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় আরেকটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে ইমাম হাসান তাইম নিহত হন। রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ছিলেন তাইম। এই ঘটনায় তাইমের মা পারভীন আক্তার বাদী হয়ে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত থাকবেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

জুলাই-আগস্টের গণহত্যা

গণহত্যা মামলায় তিন পুলিশ সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ০১:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এসি তানজিল আহমেদসহ তিন পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  খালাসপ্রাপ্ত আসামিদের জামিন মঞ্জুর